৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার তীব্র আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিলিয়ান এমবাপের। এবার শৈশবের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙার অপেক্ষায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের। জাবি আলোনসো তো বলেই দিলেন, রিয়ালে ইতিহাস গড়ার পথে এমবাপে।

একপঞ্জিকা বর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো রোনালদোর দখলে। ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন তিনি। ১২ বছর পর সেই রেকর্ড হাতছাড়া করতে পারেন পর্তুগিজ তারকা। আর মাত্র চারটি গোল করলে তাকে ছুঁয়ে ফেলবেন এমবাপে (৫৫)। এই বছর রিয়াল আরও চার ম্যাচ খেলবে, রবিবার বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।

আরও পড়ুনঃ   রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

আলোনসো বলেছেন, ‘কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস তৈরি করার পথে, ঠিক ক্রিশ্চিয়ানোর মতো। তার আকাঙ্ক্ষা ও গোলসংখ্যাই তাকে সেই জায়গায় নিচ্ছে। তার সঙ্গে প্রতিদিন কাজ করা দারুণ। অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আছে তার। এখানেই (ক্রিশ্চিয়ানোর সঙ্গে) আমি মিল দেখি।’

এমবাপে নাকি সাবেক সতীর্থ রোনালদো- বাছাই করতে বললে কাকে নেবেন, এই প্রশ্নে আলোনসো বললেন, ‘ক্রিশ্চিয়ানো ক্রিশ্চিয়ানোর মতো, কিলিয়ান কিলিয়ানের মতো। তারা দুজনেই ব্যতিক্রম। কিলিয়ানকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।’

গত মৌসুমে ৩১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু ও লা লিগার সর্বোচ্চ স্কোরারের পুরস্কার জেতেন এমবাপে। বর্তমানে দারুণ ফর্মে তিনি। চলতি মৌসুমে ১৫ ম্যাচে গোল করেছেন ১৬টি। আর পাঁচ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল ৯টি।

আরও পড়ুনঃ   ২০২৬ সালে একাধিকবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

এমবাপে স্বীকার করেছিলেন, শৈশবে তার ঘরের দেয়ালে ছিল রোনালদোর পোস্টার। এবার তার ঘাড়েই নিশ্বাস ফেলছেন তিনি। আইডলের রেকর্ড ভাঙতে সেল্টার পর ১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মুখোমুখি হবেন এমবাপে। তারপর বছরের শেষ দুটি ম্যাচ আলাভেস ও সেভিয়ার বিপক্ষে।

রোনালদো রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন। এমবাপে ২০২৪ সালে পিএসজি থেকে যোগ দিয়ে ৭৯ ম্যাচে করেছেন ৬৯ গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১১

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১২

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৩

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৪

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৫

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

১৭

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১৮

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১৯

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

২০

Design & Developed by: BD IT HOST