১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ

অনলাইন ডেস্ক : হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম ক্রুজ। প্রায় তিন দশক ধরে যিনি ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই ‘লাস্ট গ্রেট মুভি স্টার’-এর ঝুলিতে অবশেষে যুক্ত হলো তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।

চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচলো। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ   ‘সত্যকে লুকিয়ে রাখা সম্ভব না’, কাকে ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস?

এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই পুরস্কার তুলে দেন।

টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’

দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক অস্কার অধরা থাকলেও, একাধিকবার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। তিনি অভিনেতা হিসেবে তিনবার মনোনীত হন- ১৯৮৯ সালের ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়্যার’ এবং ১৯৯৯ সালের ‘ম্যাগনোলিয়া’ চলচ্চিত্রের জন্য।

আরও পড়ুনঃ   অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

সবশেষ, ২০২২ সালের ব্লকবাস্টার হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও তিনি মনোনয়ন পেয়েছিলেন। এবার সম্মানসূচক ট্রফি জয়ের মাধ্যমে তিনি হলিউডের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের অধিকারী হলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST