১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

অনলাইন ডেস্ক : পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। মূলত পেহেলগাম কাণ্ডের পর ভারত–পাকিস্তান সম্পর্কে অবনতি ঘটে, আর তার জেরেই পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয় ভারতে; যার প্রভাব পড়ে এই সিনেমার মুক্তিতেও।

মূলত ফাওয়াদ ও বানী কাপুর অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৯ মে। কিন্তু তার আগেই ঘটে যায় পেহেলগাম কাণ্ড। এরপর থেকেই ছবিটি যেন কোনোভাবেই ভারতের প্রেক্ষাগৃহে না আসে, সে দাবি তোলে একাধিক সংগঠন। এমনকি নায়িকা বানীকেও সমালোচনার মুখে পড়তে হয় পাক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আপাতত ছবিটি শুধু আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে।

আরও পড়ুনঃ   ‘শুনেছি, এই ধর্ষকের নাকি সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে’

গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এবার খবর এসেছে, সেই নিষিদ্ধ ছবিই এবার ভারতের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে; তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

আরও পড়ুনঃ   যে কারনে ৯ জনের সঙ্গে এক ঘরে রাত কাটান নোরা

এই সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন, এটি মূলত এক সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বজুড়ে সব দর্শকের কাছেই আবেদন তৈরি করবে। তাছাড়া ওই তারিখে অন্য কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না, তাই সিনেমাটি এককভাবেই প্রেক্ষাগৃহে চলবে বলে আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST