৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বোনকে সামলান, সামনে পড়লে থাপড়াবো- বুবলীকে পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণির বাগবিতণ্ডা চলছেই। দুই নায়িকাই একে অন্যেকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে নানা মন্তব্য করছে। সবশেষ বুবলীল সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে আরও স্পষ্ট হয় দু’জনের কোন্দল।

যেখানে একজন অন্যজনকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাসে কাদা ছোড়াছুড়ি শুরু করেন। এরই রেশ ধরে সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে ‘বেয়াদব’ বলে মন্তব্য করেন পরীমণি।

এই নায়িকা আরও বলেন, সবসময় এমন হয়েই থাকতে চান তিনি। বদলাতে চান না ‘বেয়াদবী’ তকমা। পরীমণির এমন বক্তব্যের পরই একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন বুবলী। যেখানে পরীর নাম না নিলেও পরোক্ষভাবে নায়িকার ওই বক্তব্যের সমালোচনায় মেতে ওঠেন তিনি।

সাক্ষাৎকারের একটি অংশে বুবলী বলেন, ‘শিল্পীদের মধ্যে কেউ যদি আমার আবেগের জায়গাকে অন্যভাবে আনেন, সেটি আমার জন্য কষ্টের। কেউ যদি কারোর সঙ্গে অসভ্যতা করেন, কাউকে কষ্ট দেন, সেটি যদি তার কাছে মনে হয় সে স্পষ্টবাদী, তাহলে তো একসময় বড়দেরও অসম্মান করবেন। বড়দেরও হুটহাট কিছু বলে ফেলবেন। এটা বেয়াদবিই।’

আরও পড়ুনঃ   প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা

বুবলীর এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরেই শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ফেসবুকে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন— আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।

পরী আরও লেখেন, আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পরলে এবার থাপড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায় আসে আর।

আরও পড়ুনঃ   প্রেম ভেঙেছে শ্রীলেখার! মন খারাপ নিয়ে যা বললেন অভিনেত্রী

স্ট্যাটাসে পরীমণি কারও নাম না প্রকাশ করলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি নায়িকার তীরের নিশানায় কে ছিলেন। বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকেই ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন পরী। কারণ গেল ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

এছাড়া বিভিন্ন সময় বোন বুবলীর পাশে দাঁড়িয়ে তার সমালোচকদের কটাক্ষ করতেও ছাড়েননি মিমি। যে কারণেই হয়তো এবার পরীর নিশানায় ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থা

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

১০

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

১১

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

১২

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

১৩

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

১৪

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

১৫

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

১৬

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

১৭

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১৮

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১৯

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST