৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।

আজ বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে আসার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

মাহফুজ আলম বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   ক্রীড়া পরিদপ্তরে পরিচালক বদলি

তিনি আশা প্রকাশ করে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন সাংবাদিকতা ও ফিল্ম-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।’’ কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য উপদেষ্টা জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না। তাঁরা যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়। সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST