২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৫০ নাকি ৫২— বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল বয়স বিতর্ক। সম্প্রতি নিজের জন্মদিনের কেক এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে মালাইকা দাবি করেন, তিনি ৫০ বছর পূর্ণ করেছেন। যদিও উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্র অনুযায়ী তার বয়স ৫২।

গত ২৩ অক্টোবর নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা। বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে হওয়া সেই পার্টির ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই নেটিজেনদের নজরে আসে জন্মদিনের কেকটি, যার ওপর লেখা ছিল ‘৫০’ সংখ্যাটি। এ দেখে অনেকেই প্রশ্ন তোলেন, যদি ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে এসে কীভাবে তার বয়স ৫০ হতে পারে?

আরও পড়ুনঃ   বিচ্ছেদ জল্পনা মিথ্যা প্রমাণ করতে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

এরপর গত রোববার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করেন মালাইকা। সেখানে তিনি লেখেন, ‘আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিজের বয়স ৫০ বলে দাবি করেছেন।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডে সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

এদিকে, অভিনেত্রীর বোন অমৃতা অরোরাও মজা করে একটি পোস্টে লেখেন, ‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।’

তবে মালাইকার ভক্তরা বলছেন, তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। তিনি এখনও অনায়াসে নিজের বয়স ২৫ বলে চালিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন। বর্তমানে বয়স বিতর্ক ছাপিয়েও ভক্তরা মালাইকার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST