২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নিসচার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’— এ প্রতিপাদ্যে বুধবার সারা দেশের মতো রাজশাহীেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ৮টায় নিসচার রাজশাহী জেলা কার্যালয় (কাজিহাটা গ্রেটার রোড) থেকে র‌্যালিটি শুরু হয়ে লক্ষীপুর মিন্টু চত্বর ও সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। বিশেষভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রবর্তক প্রয়াত জাহানারা কাঞ্চনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিসচার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুনঃ   মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে শুনানি আগামীকাল

নিসচার রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ।

আলোচনা সভায় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে হলে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি। রাজশাহীর রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসন চাইলে এ সমস্যাগুলোর সমাধান সম্ভব।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও সবাইকে সচেতন হতে হবে। নিজে ট্রাফিক আইন মানা ও অন্যকেও মানতে উৎসাহিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ বলেন, “রাজশাহী শহরে যানজট নিরসনে অটোরিকশা ও গুরুত্বপূর্ণ মোড়ের ফুটপাত নিয়ন্ত্রণ ছাড়া কোনো বিকল্প নেই। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে শুধু যানজটই কমবে না, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুনঃ   ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ বলেন, “নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল চালুর বিকল্প নেই। রাজশাহীতে একসময় এসব সিগন্যাল কার্যকর ছিল— এখন পুনরায় চালু করলে নগরবাসী ব্যাপকভাবে উপকৃত হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, মহিলা বিষয়ক সম্পাদিকা জামিলা আফসারী আলম প্রীতি, কার্যকরী সদস্য আবরার হোসেন তুহিন, দেলোয়ারা সাইদা, এসএম মাহফুজুল হক, ইউনুস আলী, সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আসমানী খাতুন আখি, আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি প্রমুখ।

নিসচার রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করায়, তাঁর দিকনির্দেশনায় রাজশাহীতে দিবসের সব কর্মসূচি বাস্তবায়িত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST