৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের দাশপুকুর মোড়ে এই বিক্ষোভ করেন।

এতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে আইএইচটি ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দাশপুকুর মোড়ে গিয়ে তারা সড়ক অবরোধ করে বসে থাকেন। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাদের এ কর্মসূচি।

আরও পড়ুনঃ   গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে হারে পদোন্নতির নিয়ম রাখা, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা।

আরও পড়ুনঃ   সিদ্ধান্ত পরিবর্তন, রাবির হবিবুর রহমান হলের ক্যান্টিন চলবে সাহরির সময়েও

কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের স্থানীয় আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের দাবি ছয়টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১০

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

১২

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

১৩

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

১৪

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

১৫

তীব্র তাপে পুড়ছে রাজশাহী

১৬

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৭

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

১৮

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৯

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST