১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে এফ.এফ.সি শাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরও পড়ুনঃ   ফরিদপুরে শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত সরকারের আমলে বিএনপি’র নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী দিয়ে বাধা প্রধান করতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের মনে এখন স্বস্তি ফিরে এসেছে। যার প্রমান আজকের খেলায় মানুষের ঢল। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন সুষ্ঠু ও সুন্দর সমাজ ও দেশ গঠন করা যায়। তেমনি একজন মানুষের শরীর গঠনে সহায়তা করে। সেইসাথে মাদক থেকে বিরত রাখে।

তিনি আরো বলেন, তিনি সর্বদা খেলাধুলা ভালবাসেন। যেখানেই খেলা হোক জানতে পারলে তিনি ছুটে যান। আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের জন্য তাঁর সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সকল দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মেডেল, নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করেন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন।

আরও পড়ুনঃ   ইতিহাসের দ্বারপ্রান্তে ইংল্যান্ড, প্রতিপক্ষ কোচ বললেন ‘ডিজগাস্টিং’

হুজরীপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে জাতীয়তাবাদী দল পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST