শিরোনামঃ শিক্ষকদের ঢুকতে না দিয়ে সন্তানদের পরীক্ষা নিয়েছেন অভিভাবকেরা   |   সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু   |   জলপাই বাগানে কী করছেন বুবলী?   |   দাম বাড়ল ভোজ্যতেলের   |   কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা   |   রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল   |   ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি   |   ‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’   |   আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী   |   লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন   |   পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ   |   রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে   |   আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে   |   বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি   |   যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক   |   বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ   |   চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ   |   ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই   |   ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত   |   ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০   |   ভূমিসেবার নয়া দিগন্ত   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬   |   আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন   |   সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু   |   জরুরি বৈঠকে ইসি   |   ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩   |   ভূমিকম্পে রাবির হলে দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের বিক্ষোভ   |   ভূমিকম্পের কাঁপন তারকা অঙ্গনে, দেশবাসীর জন্য প্রার্থনা   |   এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ ঢাকাবাসী   |   রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত   |  
kabir
16 Novemberember 2025, 2:45 pm
Online version

ইতিহাসের দ্বারপ্রান্তে ইংল্যান্ড, প্রতিপক্ষ কোচ বললেন ‘ডিজগাস্টিং’

অনলাইন ডেস্ক : ইউরোপ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠেছে ইংল্যান্ড। তবে এটি থমাস টুখেলের দলের ফর্ম বোঝাতে যথেষ্ট নয়। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সাত ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা। এমনকি কোনো গোল হজম না করেই ২০ বার প্রতিপক্ষের জালে আঘাত করেছে। এমন উড়ন্ত ফর্মে থাকা হ্যারি কেইনের দল আজ (রোববার) রাতে আলবেনিয়ার বিপক্ষে নামবে।

গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে কোনো গোল হজম না করলে এবং আলবেনিয়াকে হারাতে পারলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড। এখন পর্যন্ত ইউরোপের কোনো দেশের বিশ্বকাপ বাছাইপর্বে (অন্তত ৬ ম্যাচ খেলেছে এমন) শতভাগ জয় এবং গোল হজম না করার রেকর্ড নেই। এর আগে কেবল চারটি ইউরোপীয় দেশ বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে। তবে গোল হজম করেছে তাদের প্রত্যেকেই।

ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড (২১ পয়েন্ট)। সমান ৭ ম্যাচে ৪ জয়, ২ ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া। শীর্ষ দুই দল মুখোমুখি হওয়ার আগে ইংলিশদের ফর্মি নিয়ে মজার ছলে আলবেনিয়া কোচ সিলভিনিয়ো বললেন, ‘বিরক্তিকর (ডিজগাস্টিং)।’ চলমান বাছাইয়ে প্রথম দেখায় আলবেনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টুখেলের দল। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের মাঠ ওয়েম্বলিতে। এবার আলবেনিয়ার মাঠে ফিরতি ম্যাচ হলেও, সিলভিনিয়ো’র মতে এবার তাদের পরীক্ষা আরও কঠিন হতে পারে।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ড-আলবেনিয়া পরস্পরের মোকাবিলা করবে। তার আগে আলবেনিয়ান কোচ সিলিভিনিয়ো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাকে বলতেই হচ্ছে তারা ৬ মাস আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তাদের সংখ্যাগুলো (টানা জয় ও গোল হজম না করা) বিস্ময়কর। এটি বিরক্তিকর! আমি কীভাবে বুঝাই। তবে আমরা খুশি, আমরা অন্যতম সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে চাই।

ম্যানচেস্টার সিটির সাবেক এই লেফট-ব্যাক বলেন, ‘আমার খেলোয়াড়দের আত্মবিশ্বাস আছে, মাঠে নিজেদের কাজটা করতে ভালোবাসে। আমরা চেষ্টা করব স্কোর করার, ভালো ম্যাচ হবে আশা করি। ৯০ মিনিটের খেলায় যেকোনো কিছু হতে পারে। দারুণ এবং কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। তাদের কোচ দুর্দান্ত, তিনি যেভাবে খেলা সাজান তা পছন্দ করি। এ ছাড়া তার দলে বিশ্বের সেরা ফুটবলারদের কয়েকজন আছে।’

তবে ইতিহাস গড়া নিয়ে ভাবছেন না ইংল্যান্ড কোচ, যেকোনো মূল্যে লাল কার্ড (ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে, সেই বিবেচনায়) এড়ানোর লক্ষ্য ঠিক করেছেন টুখেল, ‘দয়া করে কেউ লাল কার্ড দেখবেন না। এটি গুরুত্বপূর্ণ, যা নিয়ে আমরা দলের অভ্যন্তরে কথা বলব। এই মুহূর্তে আমাদের কোনো ঝুঁকি নেই, তবুও কেউ আগ্রাসী হওয়ার প্রবণতা থাকতে পারে, আমি বলব এমনটা করবেন না। কেবল রেকর্ডের কথা ভেবে বা আলোচনা করে কোনো লাভ নেই। আমরা নিজেদের কাজটাই পুনরায় করতে চাই। এ নিয়ে আমার ফুটবলারদের ওপর বিশ্বাস আছে।’

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

শিক্ষকদের ঢুকতে না দিয়ে সন্তানদের পরীক্ষা নিয়েছেন অভিভাবকেরা

1

সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

2

জলপাই বাগানে কী করছেন বুবলী?

3

দাম বাড়ল ভোজ্যতেলের

4

কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

5

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

7

‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’

8

আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

9

লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন

10

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

11

রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে

12

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

13

বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি

14

যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

15

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

16

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

17

ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

18

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

19

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

20

Design & Developed by: BD IT HOST