১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আমি ১৬ মাসের গর্ভবতী : সোনাক্ষী সিনহা

অনলাইন ডেস্ক : বিয়ে হতেই যেন শুরু হলো নতুন এক প্রতীক্ষা, কবে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা? কেউ গুনছেন মাস, কেউ বা আন্দাজ করছেন সময়। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে নেটমাধ্যমে।

গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী; একটাই প্রশ্ন, মা হচ্ছেন কি সোনাক্ষী? সেই জল্পনা এখনও থামেনি।

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন, শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।

আরও পড়ুনঃ   উইল স্মিথের বিরুদ্ধে পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ

গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

সোনাক্ষীর এই পোস্ট দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায় সামাজিক মাধ্যমে। দিপাবলীর উৎসবের সাজে তোলা কয়েকটি ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে রসিক মুহূর্তও এদিন ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তাদের হাসি-ঠাট্টার সেই দৃশ্যই যেন প্রমাণ করে মা হওয়ার খবর নিছকই গুজব।

আরও পড়ুনঃ   মেকআপ রুমে ফারিয়াকে দেখে মুগ্ধ ভক্তরা

এর আগে রমেশ তৌরানির দিপাবলীর পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই সময় জাহির মজা করে তার পেটে হাত রাখেন, আর সেটিই ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা।

তবে সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST