১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব অভিনেত্রী পূজা, দর্শকদের কাছে চাইলেন সাহায্য

অনলাইন ডেস্ক : এক সময় বাংলা ছবিতে বেশকিছু কাজ করে দর্শকের মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। এরপর হিন্দি ধারাবাহিকেও দেখা যায় তাকে। মাঝে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশকিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা।

টালিউডে তার ছবির সংখ্যা কম হলেও তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা। যে কয়টি ছবি করেছেন, সবই কমবেশি হিট। এবার বন্ধুর জন্য বিপদের মুখে পড়লেন অভিনেত্রী ও তার স্বামী।

আরও পড়ুনঃ   কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন কৃতি স্যাননের

সম্প্রতি পূজা জানান, তাদের সব টাকা খোয়া গেছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

তাদের কথায়, ‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা গেছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’

আরও পড়ুনঃ   ‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST