১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দশ জনের দল হংকং, রাকিবের গোলে সমতায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয় ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের সামিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন। জাপানিজ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

দশজনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৩ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

এর আগে হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিল হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি।

আরও পড়ুনঃ   আচমকা অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ ছিল সেটা না করে উল্টো তিনি ভুল পথে হাটলেন। নিজের ভুল স্বীকার করে দুই হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন। তিনি যে ভুল করেছেন সেটার খেসারত বাংলাদেশ দিয়েছে।

আরও পড়ুনঃ   ১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

হামজা আজও সারা মাঠ দৌড়ে খেলেছেন। হংকংয়ের অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল করছেন। আবার খুব দ্রুত উঠে আক্রমণে সহায়তা করছেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে হামজার বাড়ানো এক বল বাংলাদেশের গোলের সুযোগ তৈরি করেছিল। সেটা ঠিক মতো ফিনিশ করতে না পারায় পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের।

আজ একাদশে সুযোগ পাওয়া জায়ান আহমেদ রক্ষণে বেশি মনোযোগী ছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে একবার ফাউল করায় রেফারির হলুদ কার্ড দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST