২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আচমকা অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (সোমবার) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

এ সময় তিনি জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলির সঙ্গে খোলামেলা আলোচনা করি। বলি, ২০২৭ বিশ্বকাপ আমার আয়ত্ত্বের বাইরে। এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় গড়ে তোলার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি।’

তিনি আরও বলেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের আগস্টে অভিষেকের পর থেকে মোট ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়, চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির কীর্তি রয়েছে তার। এ ছাড়া বল হাতে ৭৭টি উইকেট শিকার করেছেন।

আরও পড়ুনঃ   অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার তার পথেই হাঁটলেন ম্যাক্সওয়েল। অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, তবে আবার লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে সর্বশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে—প্রায় আট বছর আগে।

আরও পড়ুনঃ   সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত

২০২৩ বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে তার ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসটি অনেকের চোখেই ওয়ানডের সেরা ইনিংসের একটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ম্যাক্সওয়েলের বিদায়ের দিনে স্মৃতিচারণ করেছেন সেই দুর্দান্ত ইনিংসের। তিনি বলেন, “গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ছিল বিস্ফোরক ও দর্শকপ্রিয়। তিনি শুধু ম্যাচই জেতাননি, বিশ্বজুড়ে তরুণদের অনুপ্রাণিত করেছেন। ২০২৩ বিশ্বকাপে তার বীরোচিত ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “ম্যাক্সওয়েল ছিলেন ওডিআই ইতিহাসের অন্যতম সেরা ডায়নামিক খেলোয়াড়। তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই ছিল ক্লাস। দুইটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ম্যাক্সওয়েল এখনো টি-টোয়েন্টিতে আমাদের বড় শক্তি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST