৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই

সংবাদ বিজ্ঞপ্তি : মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আজ বুধবার ১০ জুলাই রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারী, ড. এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন (৪র্থ বিজ্ঞান ভবন) এ ১৯ তম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ রাজশাহী বিভাগের আয়োজক রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে।
রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহী অঞ্চলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জল, রমিজ হাসান প্রতিক, শামীউল আলীম শাওনসহ প্রমূখ।
রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২’শ শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানানো হয়।
তারা আরো জানান, রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে শিক্ষার্থীদের দুপুর ২.৩০ মিনিট এর মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাছাই পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ২০ জন ও জুনিয়র গ্রুপ থেকে ২০ জন কওে মোট ৪০ জন কে নির্বাচিত করা হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর জাতীয় পর্ব।
জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ ইং তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশবিজ্ঞান সম্পর্কিত ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে নানামূখী শিক্ষামূলক এবং গবেষণাধর্মী কাজ বাস্তবায়নের জন্য বিজ্ঞানমনস্ক স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আহবান করেন এবং সেইসাথে বিজ্ঞানমনস্ক ও আগ্রহী সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১১

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৪

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৫

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৭

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৮

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৯

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

২০

Design & Developed by: BD IT HOST