২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল চা দোকানীর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট বাজারে রাজা বাদশা মানি চেন্জারের সামনে ফুটপাতে একটি চায়ের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। নিহত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া এলাকার হাসেম কাজীর ছেলে। কালু স্ব-পরিবার সে বেনাপোল পৌর নয় নম্বর ওয়ার্ড বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতো।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল ১১ টার সময় বেনাপোল চেকপোস্টে কালু কাজী নিজের চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তার চায়ের দোকানে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। দোকানের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   স্বাদে অনন্য বকফুলের বড়া

চা দোকানের কর্মচারী আরিফ জানান, আমি চা তৈরি করার জন্য পানির কেটলিতে হাত দিই। সাথে সাথে আমার শরীর বিদ্যুৎ হয়ে মালিক কালু কাজীর গায়ের উপর পড়ি। এ সময় আমি এবং দোকান মালিক আহত হই। কিছু সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে গেলেও মালিকের জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

এ বিষয় বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, এ রকম একটা খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST