১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেপালে গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অনলাইন ডেস্ক : নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতদের কয়েকজনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পতাকা মোড়ানো কফিনে রাখা তাদের মরদেহে শ্রদ্ধা জানান সাধার‌ণ মানুষ। রাষ্ট্রীয় বিদায়ের মাধ্যমে মূলত তাদের সরকারিভাবে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে ব্যাপক আন্দোলন হয়। এর জেরে গত ৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। এরপর গত শুক্রবার রাতে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীলা কার্কি।

নিহতদের শেষযাত্রা শুরু হয় মহারাজগঞ্জের ত্রিভূবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল থেকে। গণঅভ্যুত্থানে নিহতদের মরদেহ সেখানে পোস্টমর্টামের জন্য রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ   আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

মরদেহগুলো হাসপাতাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে পশুপতি আর্যঘাটে নিয়ে যাওয়া হয়।

সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ জানিয়েছে, গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মধ্যে ১০ জনকে গতকাল রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এ ১০ জনের মধ্যে চারজনের মরদেহ শ্মশানে দাহ করা হয়। বাকি ছয়টি মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের নিজ জন্মভূমিতে নেওয়া হয়।

গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এরমধ্যে পাঁচ লাখ রুপি শেষ বিদায়ে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ৫০০ বছর পর প্রথমবারের মতো একসঙ্গে প্রার্থনা করলেন পোপ ও ব্রিটিশ রাজা

আন্দোলনে সরকারি হিসেবে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৩০০ মানুষ। যারমধ্যে ২৮৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণআন্দোলনে রাজপথে যারা নিহত হয়েছেন তাদের প্রায় সবাই তরুণ। যেহেতু আন্দোলনে শুধুমাত্র তরুণরা যোগ দিয়েছিল তাই তারাই সবচেয়ে বেশি হতাহত হয়েছে।

নেপালে এরআগেও এ ধরনের অভ্যুত্থান হয়েছে। তবে এবারের অভ্যুত্থানে ছিল না কোনো নির্দিষ্ট নেতা। তবুও নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে মাত্র দুইদিনের ব্যবধানে কেপি শর্মা সরকারের পতন ঘটিয়েছেন তারা।

সূত্র: আরিয়ানা নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৪

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৬

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৭

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৯

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST