৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

অনলাইন ডেস্ক : ইসলামিক বিপ্লবকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষায় আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৩ মে) দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদাদ ১৫ গণঅভ্যুত্থান উপলক্ষে দেওয়া বিবৃতিতে এ অঙ্গীকার করেছে সশস্ত্র বাহিনী।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, “সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ড বিশ্বের সামনে ‘মানবাধিকারের ভণ্ড দাবিদারদের আসল চেহারা’ উন্মোচন করেছে। মিনাবের একটি স্কুলে তাদের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যা তাদের ‘শত শত অপরাধের’ মধ্যে অন্যতম।”

আরও পড়ুনঃ   ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশে কমালা হ্যারিসের চাপ

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরান হুমকি ও আগ্রাসনের মুখে পিছু হটবে না। সশস্ত্র বাহিনী ইসলামি বিপ্লবের আদর্শকে আমৃত্যু রক্ষা করবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

১৯৮৯ সালের ৩ জুন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তেহরানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুতে ইরানের সরকার ৪০ দিনের শোক ঘোষণা করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়। ইরানের পাশাপাশি পাকিস্তান দশ দিনের, সিরিয়া সাত দিনের শোক এবং আফগানিস্তান, লেবানন এবং ভারত তিন দিনের শোক ঘোষণা করে।

আরও পড়ুনঃ   মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

খোমেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এবং দক্ষিণ তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে সমাহিত করা হয়। ধারণা করা হয়, তার জানাজায় প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিলে। যা ইরানের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। তার জানাচা ছিল মানব ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST