১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

অনলাইন ডেস্ক : বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে জনপদ। নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসে একটি আসন কমিয়ে তিনটি করা হলে জেলাজুড়ে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা অফিসের প্রধান গেট ঘেরাও করে অবস্থান নেন। এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে দুটি পৃথক রিট পিটিশন দায়ের করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন একটি রিট দায়ের করেন। অন্য রিটটি দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল। রিটে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সেই লক্ষ্যে আজ এবং আগামীকাল (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

আরও পড়ুনঃ   কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, ‘এরই মধ্যে দুটি রিট করা হয়েছে, আরও রিটের প্রস্তুতি চলছে। আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করি।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হয়, বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করা হবে। এরপর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামেন। নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন তারা। তবে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা সামান্য পরিবর্তন করে তিনটি আসনই চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তকে ‘গণমানুষের দাবি উপেক্ষা’ বলে আখ্যা দিয়েছেন আন্দোলনরত নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST