৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

স্টাফ রিপোর্টার: বিষধর রাসেলস ভাইপার সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক কৃষক। শুক্রবার সকালে কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে আসেন তিনি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলস ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলীর ছেলে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
আহত কৃষক রুবেল জানান, শুক্রবার সকালে নিজ এলাকার কলা বাগানে কাজ করার সময় তাকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটিকে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে রামেক হাসপাতালে আসেন। তিনি এখন চিকিৎসাধীন। রুবেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপার কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে এলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে গুরুতর অসুস্থ হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর ওই কৃষক নিজেই সাপটিকে মেরে ফেলেন এবং বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সামনে এসে হাজির হন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST