১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন কারিশমা!

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

সম্প্রতি কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।

আরও পড়ুনঃ   বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

কারিশমা লিখেছেন, ‘গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি বেড়ে যায় এবং আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।’

এই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আরও পড়ুনঃ   অভিনেত্রী হিনাকে কটাক্ষ

দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন জানিয়ে কারিশমা তার পোস্টে আরও লেখেন, ‘গতকাল থেকে আমি ব্যথায় ভুগছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৪

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৫

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৮

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৯

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

২০

Design & Developed by: BD IT HOST