২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ ১৩ বছর প্রেম করার পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি।

বিয়ের পর থেকেই একের পর এক সুখবর ধরা দিচ্ছে মেহজাবীনের জীবনে। এই অভিনেত্রী অভিনীত ‘প্রিয় মালতী’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এরপর লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

আরও পড়ুনঃ   ‘সত্যকে লুকিয়ে রাখা সম্ভব না’, কাকে ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস?

এসবকিছুর পরে সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। শুধু তাই নয়, সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী। কারণ ;নির্মাতা আদনান আল রাজীব বর্তমানে নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে এই ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন।

আরও পড়ুনঃ   জিতকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া পোস্ট সরিয়ে ফেললেন স্বস্তিকা

স্বামীকে মিস করলেও পুরস্কার হাতে নিয়ে মেহজাবীন জানালেন, বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে। অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।’

এসময় পুরস্কার হাতে দেশে আরও বেশি নারীপ্রধান চরিত্র কেন্দ্রীক সিনেমা বানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST