৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক : দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম কাজল আগরওয়াল। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় বরং এক সাংস্কৃতিক আইকন হিসেবে।

তামিল, তেলুগু, হিন্দি ভাষা বদলেছে কিন্তু তার অভিনয়ের মাধুর্য রয়ে গিয়েছে অটুট। পর্দায় যেমন মোহময়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার লাখ লাখ অনুরাগী প্রতিদিন প্রতিটি পোস্টে ঢেলে দেন ভালোবাসা, শ্রদ্ধা আর উচ্ছ্বাস।

আরও পড়ুনঃ   ভোটের প্রচারে ‘কাস্তে’ হাতে নেমেছেন হেমা মালিনী

সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে কাজল নাকি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রার্থনা, উদ্বেগ, এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমন কী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।

আরও পড়ুনঃ   পরীমণির অপদস্থ, আজও ভোলেননি তিশা

গুজবের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে কাজল বলেন, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন।

তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমন কী জানা গিয়েছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST