২৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্বামীর মামলায় রাখি

অনলাইন ডেস্ক : অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং আদিল খান ২০২২ সালে বিয়ে করেন। কিন্তু ২০২৩ সালে জানুয়ারিতে অভিনেত্রী বিয়ের কথা প্রকাশ্যে আনেন। এর কয়েক মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। রাখি আদিলকে গার্হস্থ্য সহিংসতা এবং যৌন হয়রানির জন্য অভিযুক্ত করেছিল। অন্যদিকে এ বছরের ৩ মার্চ চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান। বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সে সময়ে ক্যাপশনে লেখেন, ‘স্বামী-স্ত্রী হিসেবে আমরা নতুন জার্নি শুরু করলাম। আমাদের আশীর্বাদ করবেন।’ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যাঙ্গালুরুতে বিয়ে করেন তারা।

আরও পড়ুনঃ   প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী


এক সাক্ষাৎকারে আদিল বলেন যে এটাই তার প্রথম বিয়ে। তার পর থেকেই রাখি এবং তার প্রাক্তন স্বামীর মধ্যে লড়াই চলতে থাকে। বিয়ের পর আদিল দাবি করেছিলেন তার সঙ্গে রাখির নিকাহ পুরোটাই রাখির সাজানো। তবে এবার তাদের লড়াইয়ের জল গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্ট অবধি। জানা গিয়েছে, আদিল খানের অশ্লীল ভিডিও ফাঁস করেন রাখি। এই অভিযোগ নিয়ে রাখির বিরুদ্ধে মামলাও দায়ের করেন আদিল।

আরও পড়ুনঃ   শ্রোতাদের নিরাশ করতে চান না আঁখি আলমগীর

গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। সোমবার সুপ্রিম কোর্ট রাখির আগাম স্বস্তির আবেদন প্রত্যাখ্যান করে দেয়। শুধু তাই নয়, রাখিকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলে সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্ট এর আগে অভিনেত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল। এর কারণেই তিনি শীর্ষ আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলন। আদিল রাখির বিরুদ্ধে তার ব্যক্তিগত-অশ্লীল ভিডিও অনলাইনে প্রচার করার অভিযোগ দায়ের করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST