২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

অনলাইন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা। সম্প্রতি দেশ টিভির একটি টক-শোতে অংশ নিয়ে নিজের স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

আরও পড়ুনঃ   গণভোটে “হ্যাঁ”-এর প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্কতা তার ছিল না।

স্মৃতিচারণ করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, ‘সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি।’

আরও পড়ুনঃ   শীতের সকালে মোহনীয় লুকে জয়া আহসান

স্কুল জীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী নিজের কাজ নিয়ে নিয়মিত ছোট ও বড় পর্দায় সরব রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST