২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

যদি মনে করি, সিঙ্গেল থেকে ডাবল হতে চাই তখনই হব : জয়া

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। ২০১১ সালে ফয়সালকে ডিভোর্স দেন জয়া। এরপর আর নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি।

বিগত ১৩ বছরে একাধিকবার প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। প্রতিবারই জয়ার উত্তর যেন একই ছিল। সিঙ্গেল জীবনই উপভোগ করছেন তিনি। নতুন করে ভাবছেন না বিয়ে প্রসঙ্গে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবারও বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জয়া। যেখানে অভিনেত্রী বলেছেন, ‘আমার বর্তমান জীবন খুবই এনজয় করছি। পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারাও আছেন। আমার পোষ্যরাও আছে। তাদেরকে সবাইকে নিয়ে খুবই ভালো আছি।’

আরও পড়ুনঃ   বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

তাহলে কী জয়া আর বিয়ে করছেন না? অভিনেত্রীর উত্তর, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, বর্তমানে আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি।’

আরও পড়ুনঃ   যে কারণে কাঁদতে কাঁদতে প্রেমিকের কাছে যেতেন জাহ্নবী

বয়সের সঙ্গে এখনও নিজের তারুণ্য ধরে রেখেছেন জয়া। নিজের রূপ ও সৌন্দর্যের রহস্য কী? অভিনেত্রীর উত্তর— ‘তরুণ কীভাবে আছি জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়।’

প্রসঙ্গত, শোবিজ অঙ্গনে এই তারকার ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি ‘জয়া আহসান’ নামেই দুই বাংলায় সমধিক পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৫

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

১০

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

১১

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

১২

রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

১৩

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত

১৪

ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

১৫

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

১৬

কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

১৭

সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি,মঞ্জুর ১৮

১৮

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

১৯

নগরীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ইঞ্জি : শাকিলের

২০

Design & Developed by: BD IT HOST