২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

ভারতী ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর হকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, স্বামী হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা।

তবে যশবীর অফিশিয়াল নাম হলেও ভারতী জানিয়েছেন, আদর করে তাকে তারা ‘কাজু’ বলে ডাকবেন। তাদের বড় ছেলের ডাকনাম ‘গোলা’র মতোই এই নামটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ   কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেল গোদাগাড়ী থানার ওসি

দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা অবশ্য ভারতীর জন্য কিছুটা ভিন্ন ছিল। জানা গেছে, ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। কিন্তু আবারও পুত্রসন্তান হওয়ায় শুরুতে কিছুটা মন খারাপ হয়েছিল তার। তবে নতুন অতিথিকে পেয়ে এখন সেই বিষাদ আনন্দেই রূপ নিয়েছে।

সন্তান জন্মের মাত্র কয়েকদিন পরেই কাজে ফিরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতী। এমনকি প্রসবকালীন জটিলতার কথাও তুলে ধরেন তিনি। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে বর্তমানে সুস্থ মা ও ছেলে বাড়িতেই সময় কাটাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST