৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

তিন চমক রেখে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

অনলাইন ডেস্ক : সবশেষ দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি। চলমান ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও ইতালির অবস্থান খুব একটা ভালো নয়। একটু এদিক ওদিক হলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে আজ্জুরিরা। প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে ‘আই’ গ্রুপে রয়েছে ইতালি। ২ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আজ্জুরিরা গ্রুপের তিন নম্বরে আছে। এক ম্যাচ বেশি খেলা ইসরায়েল ৬ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। আর ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে এস্তোনিয়া। শীর্ষে থাকা নরওয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৬ সেপ্টেম্বর এস্তোনিয়া ও ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে খেলবে ইতালি। আসন্ন এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) চমক রেখে দল ঘোষণা করেছেন ইতালির কোচ জেনারো গাত্তুসু। গত জুনে ইতালির দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম দল ঘোষণা।

আরও পড়ুনঃ   Healthcare Alliance's CFO to Scale, Lock Down Finance Functions

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার। তাদের মধ্যে বড় চমক লিভারপুলের ১৮ বছর বয়সী সেন্টার ব্যাক জিওভানি লিওনি। ইতালি দলে প্রথমবারের মতো ডাক পাওয়া আরও দুই ফুটবলার হলেন- ইন্টার মিলানের ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো এবং বোলোগনার মিডফিল্ডার জিওভান্নি ফ্যাবিয়ান।

চলতি মাসেই পারমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন লিওনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ৬ বছরের। গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে ১৭ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবার ইতালির মূল দলের হয়ে মাঠে নামার অপেক্ষাও হয়ত ফুরোতে যাচ্ছে।

গত জুন মাসে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করার পর গাত্তুসোকে দায়িত্ব দেয়া হয়। এরপর এই প্রথম দল ঘোষণা করলেন তিনি। জিওভান্নি লিওনি লিভারপুলে নাম লেখালেও এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে মাঠে নামার সুযোগ পাননি। একনজরে বিশ্বকাপ বাছাইয়ে ইতালি দল-

আরও পড়ুনঃ   দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি), অ্যালেক্স মেরেট (নাপোলি), মার্কো কার্নেসেচ্চি (আটালান্টা), গুগলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)।

ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), রিকার্দো কালাফিওরি (আর্সেনাল), আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো (জুভেন্টাস), রাউল বেলানোভা (আটালান্টা), জিওভান্নি ডি লরেঞ্জো (নাপোলি), ফেডরিকো ডিমারকো (ইন্টার মিলান), ফেদেরিকো গাট্টি (জুভেন্টাস), জিওভানি লিওনি (লিভারপুল), জিয়ানলুকা মানচিনি (এএস রোমা)।

মিডফিল্ডার: নিকোলো বারেলা (ইন্টার মিলান), ডেভিড ফ্রাত্তেসি (ইন্টার মিলান), ম্যানুয়েল লোকাতেল্লি (জুভেন্টাস), নিকোলো রোভেল্লা (ল্যাজিও), সান্দ্রো টোনালি (নিউক্যাসল), জিওভানি ফ্যাবিয়ান (বোলোগনা)।

ফরোয়ার্ড: ময়েস কিন (ফিওরেন্টিনা), ফ্রান্সেস্কো পিও এস্পোসিটো (ইন্টার মিলান), ড্যানিয়েল মালদিনি (আটালান্টা), মাত্তিয়া জাকাগনি (ল্যাজিও), মাত্তেও পলিতানো (নাপোলি), গিয়াকোমো রাসপাদোরি (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতেও রেতেগুই (আল কাদসিয়া), জিয়ানলুকা স্কামাক্ক (আটালান্টা), রিকার্ডো ওরসোলিনি (বোলোগনা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST