২১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
ভাইস চেয়ারম্যান পদে (পূরুষ) উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, তার ছেলে শামীম ফিরোজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, মোসাকাব্বের সরকার জিন্নাহ ও হাসেম আলী।
এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক নারী ভাইসচেয়ারম্যান বানেছা বেগম, সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম, স্কুল শিক্ষিকা শারমিন পলি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র আজ ২১ এপ্রিল দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST