১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জুলিয়ান উডের হাতে থাকা এই ব্যাটের কাজ কী?

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য সব দেশের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ, যা কাজে লাগিয়ে বর্তমানে এই ফরম্যাটটিতে রাজত্ব করছেন ব্যাটাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ ঘরোয়ার অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে এবার পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি। পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দিয়েছে বোর্ড। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছেন।

আরও পড়ুনঃ   Tempo Rhymes

শুরুতে বাংলাদেশে এসে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন জুলিয়ান। এরপর দেশের ঘরোয়া কোচদের সঙ্গে কাজ করেছেন তিনি। সবশেষ গেল শুক্রবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করেছেন উড। আর সব জায়গায় কোচিংয়ে দীক্ষা দেয়ার সময় তার হাতে দেখা গেছে বিশেষ এক ব্যাট। যার নাম প্রোভেলসিটি ব্যাট।

সম্প্রতি বিসিবি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে উড এই ব্যাট দিয়ে ড্রাইভ, স্কয়ার কাট, পুলসহ বিভিন্ন শটের শ্যাডো প্র্যাকটিস করাচ্ছেন। এই ব্যাট ব্যাটারদের হাত-চোখের সমন্বয়, শট খেলার সঠিক ক্রম এবং কমপ্যাক্ট মেকানিক্স গড়ে তুলতে সহায়তা করে। ব্যাটটির ভেতরে থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড।

আরও পড়ুনঃ   অবসরের পর ওয়ার্নারকে মুক্তি দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

যত বেশি ব্যান্ড লাগানো হয়, তত কঠিন হয় ব্যারেলটি স্লাইড করানো। ব্যাটার যদি সঠিক মেকানিক্সে উচ্চ গতিতে সুইং করতে পারেন, তবে একটি ‘ডাবল ক্লিক’ শোনা যায়। আর যদি গতি ও টেকনিকে ঘাটতি থাকে, তবে কেবল একবারই ক্লিক শোনা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST