২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অবসরের পর ওয়ার্নারকে মুক্তি দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযুক্ত হওয়ায় ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্বের আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর ক্রিকেটে ফিরলেও তার নেতৃত্বে নিষেধাজ্ঞা বহাল ছিল। শেষ পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর তার ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। সাবেক বাঁহাতি ওপেনারের সঙ্গে ছিলেন স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। এমন ঘটনা প্রমাণিক হওয়ায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ এবং ওয়ার্নার।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা

আরেক ক্রিকেটার ব্যানক্রফট নিষিদ্ধ হয়েছিলেন ৯ মাসের জন্য। ক্রিকেটে নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়ার্নার ও স্মিথের অধিনায়কত্বেও লাগাম টেনেছিল অস্ট্রেলিয়া। দুই বছরের জন্য অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্মিথ। তবে অধিনায়কত্বে ওয়ার্নারকে আজীবন নিষিদ্ধ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।

অজিদের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং ১১০ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার অবশ্য সেই সময় শাস্তি মেনে নিয়েছিলেন। বোর্ডের পূর্ববর্তী আচরণবিধি অনুযায়ী, কোনো শাস্তি মেনে নেয়ার পর এর বিরুদ্ধে আবেদনের সুযোগ ছিল না।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়

পরবর্তীতে সেই নিয়মে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। যার ফলে শাস্তি থেকে মুক্তি বা কমানোর জন্য তিন সদস্যের পর্যালোচক কমিটি আবেদন করতে হবে অভিযুক্তকে। সেই সুযোগটা খুব ভালোভাবে নিয়েছেন ওয়ার্নার। চলতি মাসের শুরুতে শুনানিতে উপস্থিত ছিলেন ৩৭ বছর বয়সী সাবেক ওপেনার। যেখানে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সব শর্ত পূরণ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST