৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মাইলস্টোনে পাঠদান শুরু, চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

এ বিষয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সমর্থন দেওয়া। কাউকে জোর করে ক্লাসে আনা হয়নি, বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে ধারাবাহিকভাবে একাধিক সেশনও দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   মান্দায় পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখায় কিংবা প্রতিষ্ঠানেও স্থানান্তর হতে পারবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার এরইমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST