১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের তিন মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মাস তিনেক আগে স্বামী রোশন সিং এর সঙ্গে বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর। এখন নতুন খবর, এর তিন মাসের মাথায় নতুন সংসার বুনতে যাচ্ছেন শ্রাবন্তীর এই প্রাক্তন স্বামী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে রোশন সম্পর্কে ছিলেন; তার সঙ্গেই পড়লেন সাতপাকে বাঁধা। রোশন নিজেই এ কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ   বিপাশাকে কটু মন্তব্য, ক্ষমা চাওয়ার পর ম্রুণালের পাশে দাঁড়ালেন হিনা

রোশনের সেই প্রেমিকার নাম অনামিকা মৈত্র। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর একটি বিয়ের কার্ড শেয়ার করেন শ্রাবন্তীর প্রাক্তন। দেখা যায়, গত ২৮ জুলাই ছিল তাদের বিয়ের তারিখ।

সেই বিয়ের কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন— ওপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। জুটি হিসেবে নিজেদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’। এই সম্পর্কের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রোশন, সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে।

অনামিকা কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইন্সটিটিউট থেকে। ফেসবুক প্রোফাইলে তার রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্ট লেখা, ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’।

আরও পড়ুনঃ   পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন সারিকা

এদিকে গত এপ্রিল মাসে আদালত শ্রাবন্তী ও রোশনের বিচ্ছেদে আইনি সিলমোহর দেয়। ২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন এই জুটি। তবে এক বছর পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত চলতি বছরেই তাদের পথ আলাদা হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST