১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিপাশাকে কটু মন্তব্য, ক্ষমা চাওয়ার পর ম্রুণালের পাশে দাঁড়ালেন হিনা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে করা একটি পুরনো মন্তব্য ঘিরে ফের আলোচনায় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পুরোনো ভিডিওতে দেখা যায়, বিপাশার চেহারা নিয়ে কটু মন্তব্য করছেন ম্রুণাল। সেখানে তিনি নিজেকে বিপাশার চেয়ে ‘অনেক ভালো’ বলেও দাবি করেন এবং বিপাশাকে ‘পুরুষালি পেশীবহুল মেয়ে’ বলে আখ্যা দেন।

এ নিয়ে বিতর্ক ছড়ালে বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষমা চান ম্রুণাল। আর ম্রুণালের এই ক্ষমা প্রার্থনার পরই তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে তিনি লেখেন, জ্ঞান হল জ্ঞানবৃক্ষের ফল যা অভিজ্ঞতার মধ্যে প্রোথিত। আমাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং বোঝার গভীরতা সময়ের সঙ্গে সঙ্গে আসে। আমরা সকলেই ভুল করি, বিশেষ করে যখন আমরা ছোট থাকি। ম্রুণালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি অতীতেও এমন বোকা বোকা ভুল করেছি।

আরও পড়ুনঃ   আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

হিনা আরও যোগ করেন, ‘অনেক সময় আমরা কিছু প্রকাশ করি, কিন্তু তা সামলানোর মতো দক্ষতা থাকে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাই, হয়ে উঠি আরও সদয়, সহানুভূতিশীল। শিখি একে অপরকে ওপরে তোলার, একে অপরের মুকুট ঠিক করে দেওয়ার পাঠ।’

আরও পড়ুনঃ   কুসুম শিকদারের বয়স কত?

বিপাশারও প্রশংসা করেছেন হিনা। তার ভাষায়, বিপাশা ও ম্রুণাল দুজনেই অসাধারণ নারী। বিপাশা সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। আরও লিখেছেন, ‘আমি খুশি ও গর্বিত যে ম্রুণাল নিজের ভুল স্বীকার করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST