২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয় : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসুতি মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক আছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, আমরা তা নিয়ে আসব; তবে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি এ উন্নয়ন কর্মকাণ্ডকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগণ আগের চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।

পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন, যার মধ্যে ছিল ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ অনুদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST