১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ক্রিকেটে ব্যাটিং-বোলিংটাকে সবসময়ই মূখ্য ভাবা হয়। তবে ফিল্ডিংটাও বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে ভালো করতে হলে তিন বিভাগেই উন্নতি করতে হয়। সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতির ছাপ স্পষ্ট। যার প্রমাণ মিলছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

চলমান এই আসরে ইতোমধ্যেই গ্রুপ পর্ব শেষ হয়েছে। যেখানে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪০টি। গ্রুপ পর্ব শেষে দলগুলোর ক্যাচ নেওয়ার সাফল্যের হার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে তালিকায় সবার উপরে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে আছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ‘রিসেট বাটন’ চাপ দেয়ার অর্থ পরিষ্কার করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত বাংলাদেশের বোলাররা মোট ২১ বার ক্যাচের সুযোগ তৈরি করেছেন। যেখানে ২০বার তালুবন্দি করতে পেরেছেন ফিল্ডাররা। মাত্র একবার ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। ফলে আসরে বাংলাদেশের ক্যাচ নেওয়ার সাফল্যের হার ৯৫.২ শতাংশ। একই পরিসংখ্যান নেদারল্যান্ডসের ক্ষেত্রেও।

এছাড়া ৯০ শতাংশের বেশি ক্যাচ নেওয়ার সাফল্যের হার কেবল ওয়েস্ট ইন্ডিজের (৯১.৩%)। ২৩টি ক্যাচের মধ্যে ২১ টি তালুবন্দি করতে পেরেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে ২ বার সুযোগ হাতছাড়া করেছে তারা। সবচেয়ে বেশি ৮টি ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। ৭ বার করে সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান ও ওমান।

আরও পড়ুনঃ   বাগমারায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

একনজরে ক্যাচ ধরার সাফল্যের হার-
১. বাংলাদেশ- ৯৫.২%
২. নেদারল্যান্ডস- ৯৫.২%
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৯১.৩%
৪. আয়ারল্যান্ড- ৮৮.২%
৫. শ্রীলঙ্কা- ৮৫.৭%
৬. নামিবিয়া- ৮৪.৬%
৭. দক্ষিণ আফ্রিকা- ৮৪%
৮. যুক্তরাষ্ট্র- ৮৩.৩%
৯. নিউজিল্যান্ড- ৮১.৮%
১০. আফগানিস্তান- ৮০%

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST