১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ আজ (২০ জুলাই) ৬৫ বছরে পদার্পণ করলেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম।

তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ   সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার

নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্য কৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। নাজিব ওয়াদুদ সম্প্রতি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন । তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ   শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সী ব্যাটার

নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরীর শাহমখদুম কলেজে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST