১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কয়েকদিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির চুক্তির ধারা ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে দ্বন্দ্ব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা।

তিনি বৃহস্পতিবার (১০ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সেনারা গাজার কোন অংশ থেকে সরে যাবে সেটি নিয়ে এখনো আলোচনা চলছে।

এরআগে দখলদার ইসরায়েল সেনাদের সরে যাওয়ার একটি ম্যাপ প্রদান করেছিল। হামাস সেটি প্রত্যাখ্যান করে। এরপরর যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তারা নতুন ম্যাপ দেয়। হামাস এটিও প্রত্যাখ্যান করেছে। কারণ এতে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতির সময়ও গাজার বড় অংশে ইসরায়েলি সেনারা থাকবে।

আরও পড়ুনঃ   নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সমর্থকদের সঙ্গে জেন-জির সংঘর্ষ

গাজার কথিত মোরাগ করিডরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে হামাস সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে। কারণ দখলদাররা এই করিডরটিতে অবস্থান নিয়ে গাজায় একটি ‘মানবিক শহর’ তৈরি করতে চায়। যেখানে গাজার মানুষকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদের বের হতে দেওয়া হবে না।

মধ্যস্থতাকারী দেশগুলো মনে করেছিল, ইসরায়েল নতুন ম্যাপ দেওয়ার পর আলোচনায় ব্রেকথ্রু পাওয়া যাবে। তবে এমনটি হয়নি। কারণ হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজার বেশিরভাগ অংশে ইসরায়েলি সেনারা থাকবে এটি তারা মানবে না।

আরও পড়ুনঃ   গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ম্যাপে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি শুরু হলে গাজার কিছু অংশ থেকে সরে যাবে। কিন্তু তা সত্ত্বেও গাজার এক তৃতীয়াংশ তাদের নিয়ন্ত্রণে থাকবে।

কিন্তু ওই ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে, এ বিষয়টি সমাধান করা সম্ভব এবং আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। যদিও গতকাল এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধবিরতি শুরু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST