১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে: জিএম কাদের

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।

বৃহস্পতিবার (১২ জুন) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের আরও বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোট দানে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার, অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ, পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয়। এ ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। ফলে, বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST