২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২৭ জুলাই) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, এক মিনিট নীরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাহীন আশরাফ শহীন, প্রভাত কুমার রায় মনা, শহীদুল ইসলাম বিপুল ও নূর কুতুব আলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান কোরাইসি স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার ইলা, সহ-প্রচার সম্পাদক সুভাষ কুমার সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন খন্দকার সম্পা, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহীনসহ স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন সহ-দপ্তর সম্পাদক শরীফ আহমেদ।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে ডাবলু সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশে করোনা মহামারির সময় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলন হাইজ্যাক করে জামায়াত বিএনপি দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে জনগণের জানমালের রক্ষার্থে ও যে কোনো অরাজকতা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম, এখনো আছি ও আগামীতে থাকবো।
এছাড়াও চলমান পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করে সংগঠনের নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST