১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

টানা দশ বছর টাবুর সঙ্গে পরকীয়া চালিয়ে যান বিবাহিত নাগার্জুন

অনলাইন ডেস্ক : দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা।

এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দরাবাদেও পাড়ি জমিয়েছিলেন টাবু। প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষপর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে।

টাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান, নাগার্জুনের পক্ষেই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ   নীল বিকিনিতে সমুদ্রপাড়ে ঝড় তুললেন মিমি

এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু। যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’-র শুটিংয়ের সময়ই নাকি নাগার্জুনের সঙ্গে টাবুরসম্পর্ক গড়ে ওঠে। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গেও টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

দিব্যা ভারতীর মৃত্যুর পর টাবু বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ। কিন্তু পরে টাবু মন দেন নাগার্জুনকেই। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন দুজন।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেন, ‘‘জীবনে অনেকেই এসেছে, আবার চলে গিয়েছে। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার খুব ভালো বন্ধু।’’

আরও পড়ুনঃ   পরীমণির জীবনে মেয়ে সন্তানও এসেছে নাম সাফিরা

এদিকে, দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা। তবে টাবু হায়দরাবাদ থেকে মুম্বই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি।

অমলা বলেন, ‘‘টাবুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জীবনে খুবই সুখী। আমার সংসার আমার কাছে মন্দিরের মতো। আমি চাই না, এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক।’’

টাবু বর্তমানে একা থাকলেও নাগার্জুন অমলার সঙ্গেই বিবাহিত জীবনে আবদ্ধ। তবে আজও বলিপাড়ায় নাগার্জুন-টাবুর সেই অতীত প্রেম নিয়ে আলোচনা হয় নানা মহলে। কারণ প্রায় ৫০ বছরের এই অভিনেত্রী এখনও অবিবাহিতই থেকে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST