৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

উল্টো স্রোতে তারা

অনলাইন ডেস্ক : মাত্র ২ বছর আগেই বিনোদন দুনিয়ায় আলোচনা চলছিল বলিউডের দিন শেষ! একের পর এক ফ্লপ হচ্ছিল শাহরুখ, সালমান, আমিরের মতো শীর্ষ তারকাদের সিনেমা। সিনেবোদ্ধারা মন্তব্য করছিলেন, বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। বলা চলে, দক্ষিণের দাপটে পুরো কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড সিনেমা।

বলিউড তারকারাও দক্ষিণের সিনেমায় যুক্ত হতে উঠে-পড়ে লেগেছিলেন। এমনও গুঞ্জন ছিল সিনেমায় সুযোগ পেতে দক্ষিণী নির্মাতাদের গোপনে দামি উপহারও দিচ্ছেন জনপ্রিয় বলি- তারকারা। অথচ এমন আলোচনা- সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ক’দিন পরই ঘুরে দাঁড়ায় বলিউড ইন্ডাস্ট্রি।

পরিবর্তন শুরু হয় শাহরুখ-দীপিকার হাত ধরে। তাদের একাধিক সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়ে। সেই ধারাবাহিকতা এখন অবধি চলছে। দীপিকার শেষ মুক্তি পাওয়া কল্কি যার জ্বলজ্যান্ত উদাহরণ। আর এতেই উল্টো স্রোত বইতে শুরু করেছে ভারতীয় সিনেমায়। এর আগে বিচ্ছিন্নভাবে দক্ষিণের তারকারা বলিউডে কাজ করলেও নতুন ঠিকানা গড়ার চেষ্টা করছেন বলিপাড়ায়।

আরও পড়ুনঃ   কলকাতায় পার্টিতে একসঙ্গে শাকিব-শ্রাবন্তী-জয়া-শুভশ্রী

রাশমিকা মান্দানা, ভূমি পেডনেকার, নয়নতারা, পূজা হেগডে, রাকুলের মতো জনপ্রিয় দক্ষিণী নায়িকারা নিয়মিত যুক্ত হচ্ছেন বলি-সিনেমায়। কিন্তু দক্ষিণে সফলতার মুখ দেখলেও বেশির ভাগ নায়িকাই এখন অবধি বলিউডে পোক্ত আসন গড়তে পারেনি বলেই মত সিনেবোদ্ধাদের। যদিও এরইমধ্যে অ্যানিমেল সিনেমা দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন রাশমিকা। যার ধারাবাহিকতায় এরইমধ্যে যুক্ত হয়েছে সালমান খানের ‘সিকান্দার’সহ অ্যানিমেলের সিক্যুয়েলে। সেই জায়গায় রাশমিকা বলিউডে অনেকটা সফল একথা বলাই যায়।

এই দলে অবশ্য নয়নতারার নাম লিখলে ভুল হবে না। শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ সিনেমা দিয়ে গত বছর পর্দায় আসেন। তিনি। সিনেমাটি রেকর্ড গড়ার পাশাপাশি নয়নতারার অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেন অনেকে। এরপর তিনিও একাধিক বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। অন্যদিকে সালমানের মতো নায়কের হাত ধরে যাত্রা শুরু করেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা পূজা হেগডে। কিন্তু শুরুতেই ফ্লপ নায়িকার তকমা নিজের করে নেন তিনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি

শুধু তাই নয়, বাবার বয়সী নায়কের সঙ্গে তার রসায়ন নিয়েও জলঘোলা হয়। এমনকি সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ট্রলে পরিণত হয়। এছাড়াও একাধিক বলিউড সিনেমায় নাম লেখান রাকুলপ্রীত, ভূমিরা। কিন্তু এখন অবধি নিজেকে প্রমাণ করতে পারেননি তারা। তবু বলিউড সিনেমায় নিয়মিত যুক্ত হওয়া এবং প্রমাণের মিশনে নেমেছেন তারা। অনেকেই মনে করছেন, সফলতা-ব্যর্থতার অঙ্কের মাঝেই বলিউডে থিতু হতে চাইছেন এই নায়িকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST