৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী

অনলাইন ডেস্ক : ভারতীয় সিনেমা ‘স্পিরিটে’ দেখা যাবে তৃপ্তি দিমরিকে। বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়া চরিত্রে অভিনয় করবেন তিনি। ভাঙ্গার সঙ্গে দিমরির এটি দ্বিতীয় প্রজেক্ট, এর আগে এই পরিচালকের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, দীপিকা স্পিরিটে অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এবং সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না।

কিন্তু দীপিকার অন্য দাবিগুলো মানতে পারেননি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন তিনি আট ঘণ্টা কাজ করবেন, সেইসঙ্গে তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথাও জানিয়েছেন তিনি। এসব দাবির কারণেই নাকি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ   সজল-বুবলীর সিনেমার শুটিং বন্ধের আহ্বান জানালেন ক্ষুব্ধ জয়া

এর পরেই দিমরির এই সিনেমায় যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টি-সিরিজ। ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়, “পর্দার নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিটে তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত।”

ভাঙ্গা সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমার সিনেমার নারী চরিত্র এখন নিশ্চিত।” তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।”

আরও পড়ুনঃ   ভালো কিছু করলেও সমালোচনা আসে : মাহি

বর্তমানে দিমরির হাতে রয়েছে ‘ধাড়ক ২’ ও পরিচালক বিশাল ভরদ্বাজের আরেকটি সিনেমা।

তবে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ায় ক্ষেপেছেন তার ভক্তরা। তাদের ভাষ্য, দীপিকার প্রতি’ অন্যায় করা হয়েছে’।

দীপিকার ঘনিষ্ঠ একজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, অভিনেত্রী কিছুদিন আগেই মা হয়েছে। তার দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে দীপিকা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘কিং’ সিনেমায়। সেখানে তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST