২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

এফডিসিতে সাংবাদিকদের মারধর করলেন অভিনয়শিল্পীরা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন।

আরও পড়ুনঃ   শর্ত ভেঙে চুমু, সবার সামনে অস্বস্তিতে তামান্না!

এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। তাদের মারধরে কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান।

আরও পড়ুনঃ   সিনেমা হলে ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

সদস্যদের শপথ পাঠ শেষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘বিগত সময়ে চলচ্চিত্রের জন্য অনেকে অনেক কিছু করেছেন। আমাদের নতুন কমিটির কাছ থেকে আগামী দুই বছরে নতুনত্ব পাবেন বলে আশা করছি। আমরা পিছনে তাকানোর লোক নয়, আমরা সামনে তাকাব এবং ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST