১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!

অনলাইন ডেস্ক : এই মুহূর্তে কলকাতা-মুম্বাই ছুটে বেড়াচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কলকাতার পর অভিনেত্রীর দ্বিতীয় বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি এখন মুম্বাইতে। প্রেমিক সুমিত আরোরার সঙ্গে আংটি বদলের পর মুম্বাই শহরে নতুন করে সংসার পেতেছেন ঋতাভরী।

এপ্রিলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। তবে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি চমকে যান ঋতাভরী! শুধু তাই নয়, মনও ভালো হয়ে যায় তার। কারণ, সেখানে অভিনেত্রী তার প্রতিবেশী হিসেবে পেয়েছেন টালিউড অভিনেতা জিৎকে।

আরও পড়ুনঃ   ৫ বছর লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

এখন মুম্বাইতে বেশ অনেকটা সময় ধরে কাটাচ্ছেন জিৎ। তাই সেখানেই টালিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা-সাক্ষাতের সুযোগও রয়েছে।

সম্প্রতি তাদের সাক্ষাতের ছবিও ভাইরাল। তাদের দেখা হওয়া মাত্রই প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করলেন ঋতাভরী চক্রবর্তী। বলা যায়, আগে থেকেই জিতের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ‘শেষ থেকে শুরু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।

এদিকে নিজের নতুন সংসারকে সুন্দর করে সাজিয়েছেন অভিনেত্রী।‌ শুধু নতুন সংসারের আনন্দই নয়, নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়া, দুই বাড়িতেই যাতায়াত করা বেশ কঠিন হয়ে উঠলেও এই মুহূর্তটা উপভোগ করছেন ঋতাভরী। অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেরই মনে হয়েছে জিৎ কি তবে নতুন বাড়ি কিনে ফেললেন বলিউডের টাউনে? তা যদিও এখনও জানা যায়নি। তবে মুম্বাইতে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে জিতের, এমন জল্পনাও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST