৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৫ বছর লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক : টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা কারো অজানা নয়। দীর্ঘদিন ধরে প্রেম করছেন দু’জন। একসঙ্গে লিভ-ইনও করছেন।

প্রায় ৫ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেনি এই জুটি। কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভক্তদের এই প্রশ্ন বহু বছর ধরেই। বরাবরই তারা জানিয়েছেন, সঠিক সময় হলেই করবেন।

এবার যেন সেই অপেক্ষা প্রহর ফুরালো। বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। জানালেন,ইতোমধ্যেই বিয়ের কেনাকাটাও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   মিমির প্রেমের মানুষটি কে?’

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।’

বিয়ের তারিখ এখনও জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে ধারণা করা হচ্ছে, বছরের শুরুতেই হয়তো ভক্তদের চমকটা উপহার দেবেন এই দম্পতি।

ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে।

আরও পড়ুনঃ   ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে

এদিকে বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST