৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

অনলাইন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল।

শ্বশুরবাড়ির প্রশংসা করে নীলা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি প্রত্যেকটা পোস্টের নিচে তাদের মন্তব্য থাকছে। আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের বাবা-মা এর মতো ভালোবাসা পাওয়াটা অনেক। মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও কাজকে রেসপেক্ট করে, আমি এমনই একটি ফ্যামিলি খুঁজছিলাম।’

আরও পড়ুনঃ   কালো মনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন সন্দীপ্তা

নিজের শাশুড়ি প্রসঙ্গে নীলা বলেন, ‘আমার শ্বাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ-শ্বাশুড়ির সম্পর্ক না, মা-মেয়ের সম্পর্ক। মা-মেয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে, তিনি আমার লাইফ পার্টনারের মা। তার রেসপেক্ট টা আসলে অন্যরকম, এটা আমি আসলে বলতেও পারব না। তার থেকেই আমার হাজবেন্ড এসেছে। তো তার প্রতি আমার শ্রদ্ধাটাও বেশি।’

দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে সুখে রয়েছেন নীলা, তা বলার অপেক্ষা রাখে না। তাই সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির বিয়ে হয়, সবারই বিয়ে করে ফেলা উচিত। একজন পার্টনারও যদি সাপোর্টিং থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারেন। ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং।’

আরও পড়ুনঃ   রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী

প্রসঙ্গত, আজ ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১০

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১২

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৩

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৪

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৫

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৮

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST