১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টাকা থাকা অস্বাভাবিক নয়— ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

অনলাইন ডেস্ক : শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে নিশ্চয়ই কোনো পুরুষের হাত থাকে; যাকে বলা হয় তথাকথিত ‘সুগার ড্যাডি’। সমাজে এমন ধারণা অনেকদিন ধরেই প্রচলিত। একজন নারী নিজের উপার্জনে ভালোভাবে বাঁচলে সেটার কৃতিত্বও অনেক সময় দেওয়া হয় অন্য কাউকে। এ নিয়েই প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে নায়িকা বা অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদারও।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও মিডিয়ার গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে এমন প্রশ্নের সামনে পড়েন তিনি। সঞ্চালক সরাসরি জানতে চান, “তুমি কি সুগার মামি হতে চাও?”

আরও পড়ুনঃ   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন

প্রশ্ন শুনে রসিকতা করেই কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- আমার নাকি অনেক সুগার ড্যাডি আছে! কিংবা গডফাদার আছে, বা ছিল। তখন একটু বিরক্ত হয়েও হেসে বলেছিলাম, সুগার ড্যাডির সময় আর আছে নাকি? এখন সুগার মামি হওয়ার বয়স!”

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কুসুম আরও বলেন, “এগুলো খুব বোকা বোকা কথা। যারা জানে না, তারাই এমন বলে। নতুন যারা আমাকে দেখেছে, ‘শরতের জবা’র সময় প্রমোশনে। তারা হয়তো আমার পোশাক, গয়না, ঘড়ি দেখে ভেবেছে এত টাকা এলো কোথা থেকে? তখনই অনুমান, নিশ্চয়ই কারও সাহায্য আছে!”

আরও পড়ুনঃ   ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। বলেন, “মিডিয়াতে আমার ২৩-২৫ বছর হয়ে গেছে। আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করি। এত বছর কাজ করলে কিছু টাকা থাকা তো স্বাভাবিক। বরং না থাকলে সেটা অস্বাভাবিক।”

জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দা ও ছোট পর্দা- দুই জায়গাতেই সমান সফল তিনি। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও সামাজিকমাধ্যমেও বেশ সরব কুসুম; নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলেই মুগ্ধতা ছড়ান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST