১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে নারীর ঘরে পুলিশ সদস্য আটক : ফেসবুকে ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে এক তালাকপ্রাপ্ত নারীর ঘর থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। ফেসবুকে ভিডিও ভাইরাল।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে পুলিশ হেফাজতে মতিহার থানায় রয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। কনস্টেবল নাছির রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃ   আমরা নাকি বাউন্ডারি মারতে পারি না, ভালো উইকেট দেন : নাঈম

তাদের এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ওই নারী ও পুলিশ সদস্যের দাবি- তারা কালেমা পড়ে বিয়ে করেছেন। তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাসাভাড়া নিয়ে থাকতেন। তবে ওই নারী ডিভোর্সী। তারা রাতে নগরীর বাদুরতলা এলাকার মায়ের বাসায় গিয়েছিলেন। এই বাড়িতে তাদের ধরে ফেলে স্থানীয়রা।

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দু’জন সাক্ষী রয়েছে। এছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোনো কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST