৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা নাকি বাউন্ডারি মারতে পারি না, ভালো উইকেট দেন : নাঈম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লো স্কোরিং ম্যাচ হওয়া যেন নিয়মে পরিণত হয়েছিল! এবার অবশ্য তেমনটা কমই হয়েছে। বেশির ভাগ ম্যাচেই রান হয়েছে। ফলে ব্যাটাররা কিছুটা হলেও স্বস্তিতে আছেন। নাঈম শেখ বলছেন, ভালো উইকেট দিলে দেশি ব্যাটাররাও নিয়মিত রান করতে পারবেন।

আজ মিরপুরে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নাইম শেখ। রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে করেছেন সেঞ্চুরি। এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্স। সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন নাঈম।

আরও পড়ুনঃ   টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে নাঈম বলেন, ‘ভালো উইকেট হলে সবসময় ভালো। দেশিদের নিয়ে প্রশ্ন উঠত আগে, বাউন্ডারি মারতে পারি না, চার-ছয় মারতে পারি না। ভালো ট্র্যাক দিন, অবশ্যই ভালো খেলব। এরকম উইকেট দিলে ব্যাটাররা সবসময় রান করবে। বাইরের দেশে সবসময় দেখি মারছে। সবাই ভাবে আমাদের দেশের প্লেয়াররা পারে না। আসলে এমন না। উইকেট ভালো হলে বাংলাদেশিরাও রেঞ্জ হিটিংয়ে খুবই ভালো।’

নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, ‘প্রথম দিন থেকেই চেষ্টা করছিলাম ফ্লো ধরে রাখার। দুই ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলাম। ২-৩টি লম্বা হয়েছে। ওপেনার হিসেবে ৭০-৮০ রান করলে দলের কাজ সহজ হয়ে যায়।’

আরও পড়ুনঃ   উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচন

কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাঈম বলেন, ‘যদি সেভাবে বলতে চাই, ঘরোয়া ক্রিকেটের সব কোচের কথা বলতে হবে। বাবুল স্যার, সোহেল স্যারের সাথে কাজ করেছি। আনোয়ার ভাই নামে একজন আছে। নির্দিষ্ট একজন বলতে গেলে মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করেছি, ওটা অনেক ভূমিকা রাখছে। শৃঙ্খলাও অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার পরিবার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST